সেবার শর্তাবলী
সর্বশেষ হালনাগাদ: 03/11/2026
বোর্ডঘর (Boardghor) একটি সাবস্ক্রিপশন-ভিত্তিক মোবাইল গেম সেবা, যা
Boardghor পরিচালনা করে এবং bdapps প্ল্যাটফর্মের মাধ্যমে
রবি ও সার্কেল গ্রাহকদের জন্য সরবরাহ করা হয়। সেবাটি ব্যবহার করলে তুমি নিচের শর্তগুলোতে সম্মত হচ্ছো।
চার্জ
প্রতিদিন মাত্র ৫.৫৬ টাকা চার্জ (ভ্যাট + এসডি + এসসি সহ)। শুধুমাত্র রবি ও সার্কেল গ্রাহকদের জন্য। যেকোনো সময় Unsubscribe করা যাবে।
চার্জ প্রতিদিন স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয় এবং আনসাবস্ক্রাইব না করা পর্যন্ত চলতে থাকে।
চার্জ কাটা হয় তোমার মোবাইল ব্যালেন্স থেকে, অপারেটরের মাধ্যমে।
কারা ব্যবহার করতে পারবে
- শুধুমাত্র রবি (০১৮) ও সার্কেল (০১৬) গ্রাহক।
- যে নম্বর দিয়ে সাবস্ক্রাইব করা হচ্ছে, সেটির বিল পরিশোধের অনুমতি তোমার থাকতে হবে।
১৮ বছরের কম বয়সী হলে অভিভাবকের সম্মতি নিতে হবে।
- একটি নম্বরে একটি সাবস্ক্রিপশন। অ্যাকাউন্ট শনাক্ত হয় মোবাইল নম্বর দিয়ে, ওটিপি যাচাইয়ের পর।
সাবস্ক্রাইব করা
- এই পাতার আগের পেজে মোবাইল নম্বর দিয়ে ওটিপি যাচাই করো।
- অথবা এসএমএস: START fungame লিখে পাঠাও 21213 নম্বরে।
- অথবা ডায়াল করো *213*78348#।
সাবস্ক্রিপশন বন্ধ করা
যেকোনো সময়, যেকোনো একটি উপায়ে:
- অ্যাপের ভেতরে আনসাবস্ক্রাইব বাটনে চাপো।
- এসএমএস: STOP fungame লিখে পাঠাও 21213 নম্বরে।
- ডায়াল করো *213*78348# এবং মেনু থেকে আনসাবস্ক্রাইব বেছে নাও।
- ইমেইল করো support@gamemelaa.com — নম্বরসহ।
আনসাবস্ক্রাইব করলে সেদিনের পর থেকে আর কোনো চার্জ কাটা হবে না।
সেবা
- সাবস্ক্রিপশন চালু থাকা অবস্থায় অ্যাপের সব খেলা খেলা যাবে।
- খেলা যোগ, পরিবর্তন বা সরানো হতে পারে। নেটওয়ার্ক, হ্যান্ডসেট বা রক্ষণাবেক্ষণজনিত কারণে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।
- অ্যাপের খেলা, ছবি, কোড ও নাম Boardghor-এর সম্পত্তি। অনুমতি ছাড়া কপি বা বিতরণ করা যাবে না।
- সেবার অপব্যবহার — যেমন স্বয়ংক্রিয় স্ক্রিপ্ট, একাধিক অ্যাকাউন্ট তৈরি বা নিরাপত্তা ভাঙার চেষ্টা — হলে অ্যাকাউন্ট বন্ধ করা হতে পারে।
ফেরত
চার্জ কেটে নেওয়া হয় অপারেটরের বিলিং ব্যবস্থার মাধ্যমে; ফেরতের বিষয়টি অপারেটরের নীতিমালা অনুযায়ী নির্ধারিত হয়।
ভুল চার্জ মনে হলে support@gamemelaa.com-এ
নম্বর ও তারিখসহ জানাও।
দায়
সেবাটি "যেমন আছে" ভিত্তিতে দেওয়া হয়। নেটওয়ার্ক বিভ্রাট, হ্যান্ডসেটের সীমাবদ্ধতা বা তৃতীয় পক্ষের
প্ল্যাটফর্মজনিত সমস্যার জন্য উদ্ভূত পরোক্ষ ক্ষতির দায় নেওয়া হয় না। এই শর্তাবলী বাংলাদেশের প্রচলিত আইন দ্বারা পরিচালিত।
পরিবর্তন
শর্তাবলী পরিবর্তন হলে এই পাতায় হালনাগাদ করা হবে। দাম পরিবর্তন হলে চার্জ কাটার আগে জানানো হবে।
যোগাযোগ
ইমেইল: support@gamemelaa.com